সারাদেশ

নীলফামারীতে তাঁতীদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নীলফামারী প্রতিনিধি

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা শহরের পৌর বাজার এলাকার দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আলী।

সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব ফজলে তুষার, পৌর তাঁতীদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন হাবিল ও সদস্য সচিব তরিকুল ইসলাম তুষার, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রশাসনের নির্লিপ্ততার কারণে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। একই সঙ্গে একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন নেতারা।

জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

বিল ও রিচার্জে ৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ

জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ এবং গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশো...

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেকে

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

এসএসসি ফলে ধস, ১৯ বছরের সর্বনিম্ন পাসের হার; গণিত-ইংরেজিতে বিপর্যয়

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমা...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা