রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভে ক্ষুব্ধ জেলেরা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলেরা। সোমবার (২৬ মে) দুপুর ১২টা থেকে উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেন। তাঁরা ‘প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না’ অভিযোগ করে স্লোগান দেন এবং দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান।

সরকার প্রতি বছর জাটকা আহরণ বন্ধ রাখার সময় মৎস্যজীবী পরিবারের জন্য দুবারে মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেয়, যার মাধ্যমে একটি পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। এবারের বরাদ্দে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দেয়। ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, “গত বছর আমি এই চাল পেয়েছি। আমার ইলিশ মাছ ধরার বৈধ কার্ডও আছে। অথচ এবার আমার নাম নেই। আমরা প্রকৃত জেলে—পুরুষানুক্রমে আমরা মাছ ধরেই জীবিকা চালাই। এখন আমাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমার উপর খুবই অন্যায় করা হ‌য়ে‌ছে।”

সদরের লক্ষীকোল গ্রামের জেলে সালাম মণ্ডল বলেন, “নদীতে এখন ইলিশ ধরতে দেওয়া হয় না। আবার সরকারি সহায়তাও পাওয়া যাচ্ছে না। গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। কার্ড থাকা সত্ত্বেও চাল না পেলে আমরা বাঁচব কীভাবে? অন‌্য ভ‌্যান চালক ও মুদি দোকা‌নিও চাল পা‌চ্ছে”।

জেলেদের অভিযোগ- তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়েছে। কেউ কেউ দাবি করেন, প্রকৃত জেলে বাদ পড়ে অনেকে সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার। তিনি বলেন, “গত বছর আমরা ২,১০০ জেলের জন্য চাল পেয়েছিলাম। এবার বরাদ্দ এসেছে মাত্র ১,৪০০ জনের জন্য। ফলে স্বাভাবিকভাবেই প্রায় ৭০০ জন জেলে বাদ পড়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। আমরা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত তালিকা অনুযায়ী চাল বিতরণ করি।”

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ করা হবে।

এদিকে ভিজিএফের চাল না পাওয়ায় ক্ষুব্ধ জেলেদের অনেকেই বলেছেন, বরাদ্দ না বাড়লে তারা আবারও বিক্ষোভে নামবেন এবং প্রয়োজন হলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা