ছবি: কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক; আমদানি চক্র সনাক্ত

কুমিল্লা প্রতিনিধি

সোমবার (২৬ মে) সকাল ৭টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার রামঘাটলা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অস্ত্র উদ্ধারকারী দল (২৩ বীর) সফল অভিযান পরিচালনা করে এক কিশোর গ্যাং সদস্যকে অবৈধ অস্ত্রসহ আটক করে। ২৩ বীর, যা ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট, এই অভিযান পরিচালনা করে।

রামঘাটলা, কান্দিরপাড় এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক যুবক রুদ্র চন্দ্র দাস (২২), পেশায় একজন অনলাইন ব্যবসায়ী। তিনি কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের ঠিক পাশে অবস্থিত। তার পিতা স্বপন চন্দ্র দাস এবং মাতা জয়া দাস।

তদন্তে জানা যায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে, যার হাতে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছে।

২৩ বীরের এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্র ভাঙার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা