নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

তাঁতীদল নেতার উপর হামলা, আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে হরিবল্লব হঠাৎপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি আনিসুল ইসলাম, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর তাঁতীদলের সভাপতি শাহরিয়ার হোসেন হাবিল প্রমুখ।

মানববন্ধন সমাবেশে অভিযোগ করা হয়, ইটাখোলা ইউনিয়নের হরিবল্লব হঠাৎপাড়া এলাকার যুবলীগ নেত্রী পারুল বেগম ও তার স্বামী সোহরাব হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর।

তাদের বাড়িতে দেহব্যবসা ও মাদক ব্যবসা হয়। আওয়ামীলীগ আমলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানী, মামলা দিয়ে নির্যাতন করেছে।
গত ১০ মে এলাকাবাসী ও তরিকুল ইসলাম তুষার তাদের এই অসামাজিক কার্যক্রমের প্রতিবাদ করায় পারুলের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালালে আহত হন তুষার। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, অবিলম্বে দেহব্যবসায়ী পারুল বেগম ও তার বাহিনীকে গ্রেফতার করতে হবে। আওয়ামীলীগ আমলে অনেক মানুষকে নির্যাতন ও হয়রানী করেছে।

তাঁতীদলের নেতাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদেরও দ্রত গ্রেফতার করতে হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা