শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

শিবগঞ্জে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো "ভূমি মেলা ২০২৫"। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ ও ডিজিটাল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা ছিল। এছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

"নিয়মিত কর দিন, জমি সুরক্ষিত রাখুন"—এই বার্তা সামনে রেখে মেলায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণটি হয়ে ওঠে প্রাণচঞ্চল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বাসরী সহানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় ভূমি বিষয়ক কাওয়ালি গান, ছোটদের কুইজ প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা