ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় হামলা ও ছিনতাই ঘটনায় গ্রেপ্তার দুই

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই দর্শনার্থীকে মারপিট করে মোবাইল ফোনসহ টাকা ছিনতাই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযানে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শাজাহানপুরের মাঝিড়া এলাকার একটি দর্শনীয় স্থানে মারপিট ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ওইদিন রাত ১১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা- শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) এবং একই এলাকার মুন্টু মিয়ার ছেলে সিয়াম আহম্মেদ (২৩)। তারা দর্শনার্থীদের কাছ থেকে তিনটি স্মার্টফোনসহ নগদ টাকা ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে থানা পুলিশ।

সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, ভুক্তভোগীরা অভিযোগ করার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুইজনের কাছে দুটি স্মার্টফোন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশ...

বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরানোর উদ্যোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে...

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহ...

সেপ্টেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, পারমাণবিক ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা