কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ
জমি সংক্রান্ত বিরোধ

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে ফিল্মিস্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত ইসমাইল উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।

ওসি ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে এই জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তা এখন পর্যন্ত চলমান।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা নিহত ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে নবীল হোসেন পালোয়ান নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে নিহত ইসমাইল তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান।

সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীল হোসেন পালোয়ানের বড় ছেলে সুফল হোসেন বাগবিতণ্ডায় ঝড়ায়। বাগবিতণ্ডায় একপর্যায়ে অতর্কিত হামলা চালায় । এ সময় অভিযুক্তদের আঘাতে নিহত ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোলজার হোসেন পালোয়ান কালীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে আছেন। পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ জানান, তিনি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ করেছেন। কিন্তু কোন পক্ষই সমাধানে পৌছেনি। যদিও নিহত পরিবার জমিটির ব্যপারে উপজেলা ভূমি অফিসে মিস কেস করে। পরে ভূমি অফিস কাগজপত্র যাচাই বাছাই করে নিহতদের পক্ষে রায় দেন। এ বিষয়টি অভিযুক্ত পরিবার মেনে নিতে না পেরে তাদের উপর হামলা করে। ঘটনায় ইসমাইল প্রাণ হারায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা