সংগৃহীত
সারাদেশ

যুবককে তুলে নিতে বাধা, নোয়াখালীতে গুলিতে যুবদলের কর্মী নিহত

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুবৃত্তদের গুলিতে মো. শাকিল (২৮) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার ছোট ভাই শুভ (২৫)।

সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলসহ কয়েকজন রাতে গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে বসে চা খাচ্ছিলেন। তখন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী লাবিব নামে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। শাকিল ও অন্যরা বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ভাই শুভকে এলোপাতাড়ি কোপায়।

পরে স্থানীয়রা দ্রুত দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, এটি খুব নিন্দনীয় ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সবাই শঙ্কিত।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাবাসীর হাতে আটক তিন সন্ত্রাসীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে; যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

অর্থের প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব

অভিনয়শিল্পীর মূল দায়িত্ব ক্যামেরার সামনে নিজের চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

পঞ্চগড়ে শিয়ালের হামলায় আহত ৭

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে শিয়ালের আক্রমণে সাতজন আহত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা