ফেনী প্রতিনিধি
সারাদেশ

সোনাগাজীর কাজীরহাট বাজারে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে নয় জনকে তাৎক্ষণিক সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনার আদালত।

সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারের সিরাজ মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ওই সাজা প্রদান করেন।

জুয়া আইন, ১৮৬৭ সালের ০৪ ধারা মোতাবেক নয় জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ফেনী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ওই ভ্রাম্যমাণ আদালত ।

এ সময় মার্কেটের একটি বিশেষ কক্ষ থেকে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজসহ নয় জনকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের সায়েদুল হকের পুত্র মো: মাসুদ আলম (৩০), একই গ্রামের আবুবকরের পুত্র শাহজাহান (৪০), আবু তাহেরের পুত্র মোহাম্মদ সিরাজ (৪০), বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের আবুল কালামের পুত্র মোশাররফ হোসেন (২৫), একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র বেলায়েত হোসেন (৩০), জয়নাল আব্দীনের ছেলে আজগর হোসেন জনি (২৬), মজিদুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজ (৩৮), ও সোলেমানের ছেলে মোহাম্মদ খলিল (৩৫)।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ নয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা