কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে চুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্ৰামের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

নিহত মোকারিমের আপন চাচা মোঃ হারুন মিয়া জানান, সোমবার বিকালে মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে একটু তর্ক-বিতর্ক হয়। সেই তর্কের জেরে সন্ধ্যার পরে তারা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুন মিয়া।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের বাড়িতে এসেছি। এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা