ফেনী প্রতিনিধি
সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র খুনের ঘটনায় অর্থদাতা ফখরুল গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলা মামলায় অর্থের যোগানদাতার অভিযোগে ঢাকার আবাসন ব্যবসায়ী ও ইনট্রেক প্রোপার্টিজের চেয়ারম্যান এম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টায় সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়ায় নিজ বাসভবন নাছির উদ্দীন লন্ডনির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এম ফখরুল লন্ডনিপাড়ার মরহুম আব্দুল হালিম মেম্বারের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা ও হত্যার ঘটনায় অর্থের যোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ।

জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বড় ভাই যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোররাতে যৌথবাহিনি অভিযান পরিচালনা করে তাদের ঘর থেকে একটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করেনে।

ওসি বায়েজিদ আকন্দ এম ফখরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তার ভাই মিজানের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা