রাজনীতি

৫ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫- দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম'আ নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পদক্ষিন করেন।

এসময় নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন দেশে ইসলামের বিজয় হলে, কুরআনের বিজয় হলে, আল্লাহ যদি জামায়াত ইসলামীকে দেশের দায়িত্ব পালন করার সুযোগ দেন তাহলে দেশের সকল মানুষ ন্যায় বিচার পাবে, শান্তিতে থাকবে, দেশে আর কোন ধরনের অভাব থাকবেনা। তিনি আরো বলেন মানুষের কল্যানে কাজ করতে জামায়াতের সাথে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসুন এবং কুরআনের আলোয় আলোকিত হতে জামায়াতকে নির্বাচিত করুন।

এসময় মাওলানা আবদুল জব্বার বলেন দেশের সাধারণ মানুষ এবার পরিবর্তন চায়,পতিত স্বৈরাচারী সরকারের মতো আর কোন ভোট ডাকাতি দেখতে চায়না। দেশের সিংহ ভাগ মানুষ যেখানে পি আর পদ্ধতি চায় আশা করি নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে তখন ফাইনালি ভাবে পি আর পদ্ধতি রাখতে হবে। তিনি আরো বলেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লেভেল প্লেন্ডিং ফ্লিড, যারা নির্বাচন, নির্বাচন করছেন আগের মতো যদি ভোট ডাকাতি হয়ে যায়, আগের মতো যদি আহমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা হয়। এটি বাংলাদেশের আর কেউ মেনে নিবেনা। যারা সংস্কার ছাড়া নির্বাচন জিকির করছেন, তাদের উদ্যেশে তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে একটি ষড়যন্ত্র মূলক পরিকল্পা হচ্ছে, যেনোতেনো করে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে আবার একটি দলকে নির্বাচিত করে স্বৈরাচারী করে গড়ে তোলা। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর মেনে নিবেনা।

মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগামে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মুহাম্মদ জাকির হোসাইন,মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা