ছবি: সংগৃহীত
রাজনীতি

অজয় কর খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল অর্গানাইজ করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

‘তার বিরুদ্ধে অন্য কোন মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।’

ছাত্রলীদের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ আসনে দলের মনোনয়ন চেয়েও তিনি পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপ...

বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক, আবেদন যেভাবে

ছেঁড়া-ফাটা নোট, জাল ও খুচরা টাকার সংকট কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে...

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডি...

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা