ছবি: সংগৃহীত
সারাদেশ

হালিশহরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৯, নেওয়া হচ্ছে ঢাকায়

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে হালিশহর থানাধীন এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসায়।

দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান জানান, ভোর ৪টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৬ ও ১৭  বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আও...

মারা গেছেন ক্রিকেটার শেখ মেহেদীর মা

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন।

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এই অধিবেশনে স্পিকার ও...

সময়মতো অফিসে পৌঁছে সবাইকে অবাক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের...

ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস, সহকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা

১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে জড়িত থাকার অভিযো...

নতুন সরকার তাদের পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক নিয়ম: তাজুল ইসলাম

কোনো রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয়, তখন রাষ্ট্রের বিভিন্ন যায়গায় তারা ত...

প্রকৃত কৃষকদের সেবা দেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্...

কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নার্গিস মাকসুদ

গত শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢা...

প্রেসক্লাবের নামে অবৈধ কমিটি, মোরেলগঞ্জে উত্তেজনা

বাগেরহাটের মোরেলগঞ্জে “মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব”-এর নাম ব্যবহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা