চমেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা
সারাদেশ

হাতে সময় কম, চমেক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো:

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমাদের হাতে সময় বেশি দিন নেই, ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা, হাসপাতাল পরিদর্শন এবং নতুন স্থাপিত ক্যাথল্যাবের কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বাস্থ্য উপদেষ্টা উল্লেখ করেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের তরুণ-তরুণীরা নার্সিং শিক্ষায় আগ্রহ কম দেখায়। তার ভাষায়, “নার্সিং পেশাকে তারা অসম্মানজনক মনে করে। যার কারণে দেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে নার্স নিয়োগ দিতে হয়।”
তিনি চট্টগ্রামের তরুণদের নার্সিং পেশায় এগিয়ে আসার আহ্বান জানান এবং এ খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি। তাই জেলার ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, অধ্যাপক এওয়াই এমডি জাফর এবং শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা