সারাদেশ

সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় অবরোধ করলে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয়পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।

তবে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টি আগে থেকেই অবগত ছিলাম। শিক্ষার্থীরা ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করেছে। আমরা শহর দিয়ে যানবাহন পার করছি।

এর আগে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসা শিক্ষার্থীরা সম্প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় আজ তারা এই অবরোধ কর্মসূচিতে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি।

২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়, যা একনেকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা আন্দোলন আরও তীব্র করবেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা