ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী খুন

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লাইলী আক্তার তানিয়া (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা।

পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের শাহাব উদ্দিনের ভাড়া বাসায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। সে সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী। তার দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের বয়স দশ বছর ও ছোট ছেলের বয়স দুই বছর চার মাস। তিনি সন্তানদের নিয়ে দুই কক্ষ বিশিষ্ট ওই সেমি পাকা ঘরে ভাড়া থাকতেন। সে চরখোন্দকার গ্রামের সৌদি আরব প্রবাসী জেবল হকের কন্যা। দুই ভাই এক বোনের মধ্যে তানিয়া ছিল তৃতীয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় ১২ বছর পূর্বে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী পিয়াসের সঙ্গে তার বিয়ে হয়। গত প্রায় এক বছর পূর্বে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিযে দোকান কর্মচারি মো. রনির সঙ্গে তার পরিচয় হয়। তার মুঠোফোনের নাম্বার সংগ্রহ করে এরপর থেকে তাকে প্রেমের প্রস্তাবে উত্ত্যক্ত করে আসছে রনি। বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস পুর্বে তাকে চাকরিচ্যুত করেন। একই সঙ্গে রনির স্ত্রী এবং তানিয়ার স্বজনদের মধ্যে কলহ দেখা দেয। এতে রনি ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তানিয়াকে হত্যার হুমকি দেয়। তার পরিবারের দাবি চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে, মো. রনি ও তার সহযোগীরা তানিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছেন। তারাবির নামাজের পর রাস্তায় ছোট সন্তানকে কান্না করতে দেখতে পান স্থানীয়রা। এরপর তানিয়ার মা ও ছোট ভই নুরনবী জিসান সহ বাসায় গিয়ে সোফার ওপর তানিয়ার মরদেহ দেখতে পান। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে তার মরদেহ মায়ের ভাড়াবাসায় নিয়ে গেলে রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তানিয়ার গলার দু'পাশে দুটি নখের আঁচড়ের দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে গলায় থাকা স্বর্ণের চেইন, আলমারির তালা ভেঙে নগদ টাকা এবং তার ব্যবহৃত মুঠোফোনটি দুর্বৃত্তরা নিয়ে যায়। এ ঘটনায় লাইলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে রনি সহ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ময়না তদন্ত শেষে রোববার বিকালে স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । ঘটনার পর থেকে রনির ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা