ছবি-সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, সমুদ্রবন্দরে ৩ নং সতর্ক সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, দ্বীপে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক সেখানে রাতযাপন করছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ে আসা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জনান, বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় বুধবার এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও জাহাজ চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার ৪০০ এর অধিক পর্যটক বারো আউলিয়া নামে একটি পর্যটকবাহী জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান। ঐ দিন বিকালে ২০০ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকি ২০০ জন সেখানেই অবস্থান করছেন।

জাহাজ কর্তৃপক্ষ জানান, বুধবার থেকে অনুমতি নিয়ে কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে বারো আউলিয়া নামে একটি জাহাজ নৌরুটে চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় বারের মতো জাহাজ চলাচল বন্ধ থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা