ছবি-সংগৃহীত
সারাদেশ

পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের বোঝা নয়: পার্বত্যমন্ত্রী

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচীর আওতায় কৃষি যন্ত্রপাতি উপকরণ, প্রাণী সম্পদ, মৎস্য, মিশ্র ফল চাষাবাদ, তথ্য প্রযুক্তি উন্নয়নসহ ১ কোটি টাকা ও আপদকালীন ত্রাণ হিসেবে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনডিপি প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে চার কোটি টাকার কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন প্রকল্পের দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদনের মধ্য দিয়ে পাহাড়ে ২৪ বছরের সমস্যার সমাধান হয়েছে। যার সুফল ভোগ করছে এ পার্বত্য অঞ্চলের জনগণ।

একসময় পার্বত্য চট্টগ্রামে সন্দেহ ও অবিশ্বাস ছিল। কথা বলার সুযোগ ছিল না। চুক্তির পর পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। আজ যারা অতি উৎসাহী হয়ে মানবতার কথা বলছে, মহান স্বাধীনতার যুদ্ধে তাদের কী ভূমিকা ছিল।

তাই এ পার্বত্য অঞ্চলে বসবাসরত সকলকে শপথ নিতে হবে পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের জন্য বোঝা নয়, আমরা সম্পদে পরিণত হবো । আর দেশকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার এএসএম বদিউল আলম,

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মজুমদার ও সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সুবিধাভোগী প্রমূখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা