সংগৃহিত
জাতীয়
আনসার ভিডিপির মহাপরিচালক

সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মাঝে অনেক উৎসাহ দেখা গেছে। তবে শহর থেকে গ্রামে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরো বলেন, নির্বাচন কমিশন যেভাবে করতে চেয়েছিল সেভাবেই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে ভোট দিয়েছে।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা