সারাদেশ

সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তোফায়েল আহাম্মেদ

সুনামগঞ্জ প্রতিনিধি

টাঙ্গাইল জেলার কৃতী সন্তান তোফায়েল আহাম্মেদ সুনামগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

আজ রবিবার (৯ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক পরিচিতি সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের সেবার মনোভাব নিয়ে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।পরিচিতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এর আগে নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

তোফায়েল আহাম্মেদ ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। তিনি পুলিশের দায়িত্বশীল, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তাদের মধ্যে অন্যতম।

সুনামগঞ্জে যোগদানের আগে তোফায়েল আহাম্মেদ খুলনা রেঞ্জ অফিসে পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তার কর্মজীবনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বরগুনা জেলা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও, কক্সবাজার জেলা, সিএমপি চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন।

এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী জেলা, কক্সবাজার সদর মডেল থানা, পটিয়া সার্কেল চট্টগ্রাম জেলা, র‍্যাব-৪, র‍্যাব হেডকোয়ার্টার্স, ৫ এপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তার দক্ষ নেতৃত্ব ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।

নবনিযুক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ-এর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে। তার নেতৃত্বে জনসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা