সারাদেশ

বগুড়ায় স্কুলছাত্রকে গলাটিপে হত্যা, সড়কে স্বামী-স্ত্রীর লাশ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সিফাত নামের সপ্তম শ্রেণির ছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ইফতার শেষে নিখোঁজের তিন ঘন্টা পর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া বেপরোয়া গতির বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রবিবার (০৯ মার্চ) এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি। শনিবার গাবতলী পৌরসভার উঞ্চুরকী উত্তরপাড়া পুকুরপাড় থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় হাতের আঙুলের দাগ থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সিফাত (১৩) উঞ্চুরকী উত্তরপাড়ার হাবিজার রহমানের ছেলে। সে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো।

স্কুলছাত্রের মা রুলি বেগম দাবি করেন, সিফাতকে গলাটিপে হত্যা করা হয়েছে। তার ছেলে রোজা রেখেছিলো। মসজিদে ইফতার শেষে বাড়িতে ফিরে আবারো বেড়িয়ে যায়। রাত ৯ টায় তৃতীয় লিঙ্গের একজনের বাড়ির কাছে লাশ পাওয়া যায়।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, স্কুলছাত্রের মৃত্যুর রহস্য উন্মোচনে ছায়া তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে রবিবার দুপুরে বগুড়া শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে বেপরোয়া গতির বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হন। তারা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার সজল মিয়া (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিঁটকে পড়লে বেপরোয়া গতির বাস তাদেরকে চাপা দেয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা