সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষে গুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রফিক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ক্যাম্প পুলিশ ও রোহিঙ্গাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন।

নিহত রফিক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টের বাসিন্দা শামসুল আলমের ছেলে।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ ইস্ট বি -৬১ ব্লকে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন মোতালেব (২২) ও জুনায়েদ (১৮)। তারা পুলিশ হেফাজতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসাপাতালে চিকিৎসাধীন।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কায়সার রিজভী কোরায়েশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুই গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। নিহত রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা