ছবি: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে আলোচনা সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আলোচনা সভার আয়োজন করেছে।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবু তালেব। এ সময় আরও বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মাঝে চারজন যোগ্য নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। তবে আমরা মনে রাখব—ব্যক্তি নয়, দলই আমাদের বড় পরিচয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাঁকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হতে হবে এবং ঘরে ঘরে গিয়ে জনগণকে পরিবর্তনের প্রয়োজনীয়তা বোঝাতে হবে।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা