সংগৃহিত
বাণিজ্য
লাভবান হচ্ছে কৃষক

শাহজাদপুরে বৃদ্ধি পাচ্ছে কচু চাষ

শামস হাসান: সিরাজগঞ্জের শাহজাদপুরে কচুর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিবিঘা জমিতে কচু চাষ করতে খরচ হয় প্রায় ৩০ থেকে ৪৫ হাজার টাকা এক বিঘা থেকে উৎপাদিত কচুর ডাটাসহ শাকপাতা, কচুরলতি ও কচুবিক্রি করেআয় হচ্ছে এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা। সব মিলিয়ে লাভজনক হচ্ছেন শাহজাদপুরের চাষিরা।

স্থানীয় চাহিদা মিটিয়ে এ অঞ্চলের কচু বিক্রির জন্য চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ধানের চেয়ে লাভজনক হওয়ায় কচু চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।

শাহজাদপুর উপজেলার পোরজনাসহ ১৩ টি ইউনিয়নের কৃষকরা চলতি মৌসুমে ধানের পাশাপাশি লতিরাজ ও পানিকচুর আবাদ করেছে। বিগত সময়ে এলাকার গুটিকয়েক কৃষক কচুর আবাদ করলেও এর প্রবৃদ্ধি দেখে এবার আরও অন্তত ৬০ জন কৃষক তাদের জমিতে কচুর আবাদ করেছেন। জমিতে কচুর বাম্পার ফলন ও ন্যায্য দাম পাওয়ার হাসি ফুটেছে কচুচাষিদের মুখে।

উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহারাজাপুর, ছোটমহারাজাপুর, হরিনাথপুর ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০ হেক্টর জমিতে এ বছর কচুর আবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসসুত্রে জানা গেছে উপজেলার সবচেয়ে বেশি কচুর চাষ হয়েছে বেলতৈল ও রুপকাটি ইউনিয়নেও কচুরচাষ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় এবার কচুর বাম্পার ফলন হয়েছে।

উপজেলার বড়মহারাজাপুর গ্রামের কচুচাষি হাবুমিয়া জানান তিনি দেড় বিঘা জমিতে লতিরাজ কচুর আবাদ করেছেন। এতে তার মোটখরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। এই কচুবিক্রি করে খরচবাদ দিয়েও তার এক লাখ টাকা লাভ হবে বলে তিনি আশাবাদী। একই এলাকার কচু চাষি রাকিব হাসান বলেন, এক বিঘা জমিতে ধান রোপন করে যে লাভ সেই কচু চাষ করে তিনগুন লাভ হয়। প্রতিবিঘা জমিতে চার থেকে সাড়ে চার হাজার কচুচারা লাগানো যায় যা থেকে কম করে হলেও ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ হয়।

উপজেলা কৃষিকর্মকর্তা জেরিনআহমেদ বলেন কচু চাষে কীটনাশক প্রয়োগ করতে হয়না। সাথী ফসল বা সবজি হিসেবেও চাষ করা যায়। খরচ কম ও সহজে বিক্রি করা যায়, বর্তমানে সবজি হিসেবে বাজারেও কচুর চাহিদা রয়েছে। বাজারমূল্য ভাল থাকায় শাহজাদপুরের কৃষকরা দিন দিন কচু চাষে আগ্রহী হয়ে উঠেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে শিকলে বেঁধে নির্যাতন

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবুল কাশেম ওরফে কেদা কাশেমের সঙ্গে যোগাযোগ...

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

জয়নগর ইউনিয়নে কাগজে-কলমে কাজ, কোটি টাকা হরিলুট

তথ্য অনুসন্ধানে, কলারোয়া উপজেলায় জয়নগর ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নের নামে চল...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী

আন্তরিক আপ্যায়ন ও দিকনির্দেশনামূলক পরামর্শ পাওয়ায় তারা সংসদ নেতা ও প্রধানমন্...

তিন বিভাগের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা