সংগৃহীত
খেলা

রেফারিকে বরফ ছুড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার

ক্রীড়া ডেস্ক

কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে তেড়ে যাওয়া ও কিছু একটা ছুড়ে মারার ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আন্তোনিও রুডিগার। ম্যাচ চলাকালে বেঞ্চে থাকা অবস্থায় রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার রেফারির দিকে তেড়ে যান; তাকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারেন। পরে জানা যায়, সেটি ছিল বরফ। ঘটনার পরপরই লাল কার্ড দেখানো হয় রুডিগারকে।

ঘটনাটি ঘটে গত শনিবার, কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে। রিয়াল তখন ৩-২ গোলে পিছিয়ে। এমবাপ্পের একটি ফ্রি-কিকের আবেদন নাকচ করে দেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া, যার প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হন রুডিগার। পরবর্তীতে তার আচরণ ও বরফ নিক্ষেপের ঘটনায় রেফারি রিপোর্টে বিষয়টি উল্লেখ করলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তদন্তের পর এই শাস্তি দেয়।

রুডিগারের মতো একই সময়ে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজও। তবে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার লাল কার্ড বাতিল করা হয়েছে। ভাসকেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হবে শুধুই কোপা দেল রেতে। রিয়াল ছাড়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা নিয়ে ভাসকেজকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই ক্লাবের।

অন্যদিকে, ছয় ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ায় রুডিগারের শাস্তি কেবল কোপা দেল রে নয়, লা লিগাতেও কার্যকর হবে। কারণ, স্পেনে চার ম্যাচ বা তার বেশি নিষেধাজ্ঞা অন্য প্রতিযোগিতাতেও প্রযোজ্য হয়। ফলে চলতি লিগ মৌসুমের বাকি পাঁচ ম্যাচ এবং আগামী মৌসুমের প্রথম লিগ ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে এই জার্মান ডিফেন্ডারকে।

উল্লেখ করার বিষয় হলো, শাস্তি নিশ্চিত জেনেই হাঁটুর অস্ত্রোপচার সেরে ফেলেছেন রুডিগার। সময়টাকে কাজে লাগাতেই আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা