সংগৃহীত
খেলা

কোপার ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা, রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ থেকে রেফারিদের প্রত্যাহারের আবেদন ও ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলন না করা নিয়ে জল গড়িয়েছে বহুদূর। এমনকি ফাইনাল খেলা পর্যন্ত বর্জনের হুমকি দিয়েছিল রিয়াল মাদ্রিদ।

নানা নাটকীয়তার পর শেষ খবর, বার্সেলোনার বিপক্ষে সেভিয়ায় হতে যাওয়া কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে। ফলে আরেকটি এল ক্লাসিকোর সাক্ষী হচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ফাইনাল বয়কটের গুঞ্জন সঠিক নয়। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে ফাইনালে খেলবে।

শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের ইতিহাসের সফলতম ক্লাবটি।

ফাইনাল পূর্ববর্তী একাধিক আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে রাখলেও দর্শকদের কথা চিন্তা করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার (২৫ এপ্রিল) ফাইনালের আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে সামনে আসার কথা ছিলো কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিচের। রেফারির মন্তব্য ঘিরে তৈরি উত্তেজনার মধ্যে তারা সেটি বর্জন করেন। এ ছাড়া ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারেও যাননি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে রিয়াল হয়তো ফাইনাল ম্যাচটিও বর্জন করতে চলেছে।

রাতে বিবৃতিতে রেফারিদের মন্তব্যের তীব্র সমালোচনা করে রিয়াল। রেফারি পরিবর্তনেরও দাবি জানায় তারা। গুঞ্জনের মধ্যে পরে রিয়াল আরেকটি বিবৃতি দিয়েছে। যাতে তারা নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনাল খেলবে।

কোপা দেল রে ফাইনালের ম্যাচ অফিশিয়ালস তালিকায় রেফারি হিসেবে রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসের নাম দেখেই বিরক্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল মনে করে ক্লাবটি। এরপর দুই রেফারি সংবাদ সম্মেলন করে জানান, আরএমটিভি তাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে; যা তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে।

বেনগোচিয়া এ বিষয়ে বলেন, যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন চোর, এটি সত্যিই ভয়ানক।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা