প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সাথে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ উল হাসান, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, শেখ রনজু আহম্মেদ এবং জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কবির হোসেন।

গণমাধ্যম কর্মীরা সভায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, শহরের সড়কগুলোর বেহাল দশা এবং অবৈধ বালু উত্তোলনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের কথাগুলো শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলা একটি সুন্দর ও শান্তিপ্রিয় জেলা। এ জেলার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করা হবে। সকলে একত্রে একটি সুন্দর ও সমৃদ্ধ রাজবাড়ী গড়ে তুলতে কাজ করব।"

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা