প্রতিনিধি
সারাদেশ

পদ্মার ৪২ কেজির বাঘাইড় ৭৬ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের বিশাল ৭৫ হাজার ৬০০ টাকায় বাঘাইড় মাছ বিক্রি হয়েছে।


সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পদ্মা নদী থেকে মানিকগঞ্জের জেলে ধোলাই হালদার মাছটি ধরেন।


তিনি জানান, মাছ ধরার জন্য জাল ফেললে বড় মাছ আটকা পড়ার টান অনুভব করেন। পরে জাল তুলতেই বিশাল বাঘাইড়টি দেখতে পান। মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাটের কাছে ১৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।


মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি ধরা পড়ার খবর পেয়ে নদীতে গিয়ে নৌকা থেকে এটি কিনে আনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৮০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।


তিনি আরও জানান, নদীতে পানি কমতে থাকায় বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাজার ও মৎস্য ব্যবসায়ীদের জন্য ইতিবাচক।
স্থানীয় বাসিন্দারাও বিশাল এই বাঘাইড় মাছ দেখতে ভিড় করেন এবং এর দাম শুনে বিস্মিত হন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা