ফাইল ফটো
অপরাধ

রাজধানীতে ৩ ছিনতাইকারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে চাকু ও ব্লেডসহ ৩ ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। আটক তিনজন ছিনতাইকারি হলেন-মো. শাকিল (২৯), সজিব (১৯) ও মো. মালেক (৩৩)।

বুধবার তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার কারওয়ান বাজার শুঁটকিপট্টি খান হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। তিনি জানান, তারা চলন্ত গাড়িতে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যান, আর ধরা পড়লে ছুরি, ব্লেড দিয়ে আঘাত করেন। আটক তিনজনই চিহ্নিত ছিনতাইকারী।

তারা কারওয়ান বাজার কেন্দ্রিক ছিনতাই করে থাকেন। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। এসব লোক গাড়িতে করে আসা কিংবা যাওয়ার সময় তারা ছোঁ মেরে মোবাইল অথবা মানিব্যাগ টান দিয়ে নিয়ে যান। আবার বাজার শেষে হেঁটে যাওয়ার সময়ও হাত থেকে টান মেরে মোবাইল ফোন অথবা মানিব্যাগ নিয়ে পালিয়ে যান।

এ সময় কেউ বাধা দিলে কিংবা ধরা পড়লে তারা ব্লেড, ছুরি দিয়ে আঘাত করেন। গত মঙ্গলবারও তারা ছিনতাইয়ের উদ্দেশে কারওয়ান বাজার শুঁটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি চাকু এবং একটি ব্লেড উদ্ধার করা হয়। তারা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

কিন্তু জামিনে বের হয়ে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। আটক শাকিলের বিরুদ্ধে ৪টি, সজিবের বিরুদ্ধে ৫টি এবং মালেকের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা