সংগৃহিত
প্রবাস

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ২০৬ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ১৩২ জনই বাংলাদেশি।

শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার। জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণস্থলে ‘অপস মাহির’ নামে একটি অভিযানের সময় গ্রেপ্তার করা হয়। অপারেশনটি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।

তিনি আরও জানান, অভিযানে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়েছিল। এই সংখ্যার মধ্যে ২০৬ জন বিদেশিকে তাদের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

বাহারউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন পুরুষ, চীনের ৫১ জন পুরুষ, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ছয়জন পুরুষ, ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ, ভিয়েতনামের দুজন পুরুষ এবং চীনের দুজন নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে।

তিনি বলেন, ‘১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) (সি) এর অধীনে বৈধ ভ্রমণ নথিপত্র ছাড়াই দেশে প্রবেশ করায় গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আমরা একজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ -এর ৫৬(১)(ডি) ধারায় তার তদন্ত করা হচ্ছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

এশিয়ান গেমস কাবাডিতে জাপানের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টের ব্যবধানে হেরে পদক...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা