সংগৃহিত
প্রবাস

নতুন প্রতারণার নাম ই-ভিসা

বি. খন্দকার : উন্নত জীবন ও ভাগ্যের চাকা ঘুরাতে আর্থিক সমৃদ্ধির প্রত্যাশায় শিক্ষিত যুবসমাজের একটা অংশ দেশের মায়া ত্যাগ করে ইউরোপ আমেরিকাসহ উন্নত বিশ্বে পাড়ি জমাতে মত্ত। প্রতিযোগিতার এই বিশ্বে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুরই পরিবর্তন হচ্ছে, এর সাথে প্রতারণার কৌশলের পরিবর্তনও আরো আধুনিক হচ্ছে। আমি বিগত ৬ মাসের মধ্যে কমপক্ষে দশ জনকে পেয়েছি যারা অস্ট্রেলিয়া, কানাডার জব অফার লেটার বা ই-ভিসা পেয়েছে শুনে লক্ষ লক্ষ টাকা দিয়ে বসে আছেন।

মূলত বিদেশের ভিসার জন্য আগে প্রার্থীর নিজেকে অ্যাম্বাসিতে গিয়ে তার নিজের এপ্লিকেশন নিজের হাতে জমা দিয়ে ইন্টারভিউ দিতে হতো, এর জন্য ভ্যালিড ডকুমেন্ট বা শিক্ষিত ও স্মার্ট লোকজন ছাড়া অ্যাম্বাসির আশেপাশেও যাওয়ারও সাহস পেতনা এবং এজেন্সী থেকেও উল্টা পাল্টা লোকজনদেরকে এভয়েড করতো। কিন্তু ভিসার এপ্লিকেশনের নিয়ম অনলাইন ভিত্তিক হওয়াতে খুব সহজেই ভুয়া জব অফার লেটার বা ভিসা এপ্রুভাল লেটার দেখিয়ে সাধারণ মানুষের হাত থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু কুচক্রি মহল।

মনে রাখা দরকার, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড বা আমেরিকাতে কোনো জব ভিসা বা লেবার ভিসা নেই। অস্ট্রেলিয়াতে যেতে হলে যেই পরিমাণ যোগ্যতা লাগে সেগুলো থাকলে আপনি বাংলাদেশের যেকোনো কর্পোরেট কোম্পানিতেই মাসে দুই লক্ষ টাকার বেতনের চাকরি খুব সহজেই পাবেন।

শুরুতেই আপনার আইইএলটিএস এর স্কোর জানতে চাইবে, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা এগুলোর সব কিছু মিলিয়ে যদি আপনার পয়েন্ট তাদের নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত হয় তাহলেই স্কিল মাইগ্রেশনের জন্য এপ্লাই করতে পারবেন।

তবে মনে রাখবেন, আপনার হাজারটা গুণ থাকুক, বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রী থাকুক আপনার যদি আইইএলটিএস এর স্কোর ঠিক না থাকে তাহলে আপনার ডিগ্রী এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্সের দুই টাকারও মূল্য নেই। এগুলো ছাড়া কেউ যদি আপনাকে কোনো জব অফার লেটার বা ভিসা দেখিয়ে টাকা আদায় করতে চায় তাহলে সোজা আইনের আশ্রয় নিন।

আজকাল ইউটিউবে ভুলভাল তথ্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে অনুগ্রহ করে এগুলোর ফাঁদে পা দিবেন না। তাদের টার্গেট হচ্ছে দেশের বেকার যুবক ও অশিক্ষিত সমাজের লোকজন, যাদের কাজ কর্ম নেই বসে বসে তাদের ভিডিও দেখে তাদেরকে টাকা কামানোর সুযোগ করে দিচ্ছে।

ফার্স্ট ওয়ার্ল্ডের হিসাব সম্পূর্ণ অন্যরকম। এর মাঝে অস্ট্রেলিয়ার ভিসা সবচেয়ে বেশি কঠিন। এমনও আছে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় আসার পর সেখানে টিকতে না পেরে কানাডায় চলে গিয়েছে।

কোনো এজেন্সী যদি কোনো অযোগ্য লোককে অস্ট্রেলিয়ার স্কিল মাইগ্রেশনের ভিসা লাগিয়ে দিতে পারে বলে গ্যারান্টি দেয় তাহলে আমি তাকে ১০ কোটি টাকার ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে সঠিক নিয়মে ভিসা করে দেখাক।

হয়তো সে প্রাথমিক অবস্থায় ভুয়া কাগজপত্র ম্যানেজ করবে, টাকা খরচ করে কোনো কোম্পানির ওয়ার্ক এক্সপেরিয়েন্সও দেখাতে পারবে কিন্তু ধরা খাবে আইইএলটিএস এর স্কোরে যদি প্রার্থীর নিজের যোগ্যতা না থাকে। তাই এসব প্রতারণার ফাঁদে পা রাখবেন না। নিজে সাবধান হন এবং অন্যকেও সাবধান করুন।

লেখক:

অস্ট্রেলিয়া প্রবাসী

প্রতিষ্ঠাতা ও সভাপতি- ইউনাইটেড গ্লোরি অব বাংলাদেশ (ইউজিবি)

Kh.badhon

https://ugbbd.org/

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা