বিনোদন

মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে ‘বাঙালি বিলাস’

বিনোদন প্রতিবেদক

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘বাঙালি বিলাস’। সিনেমাটির নির্মাতা এবাদুর রহমান শুক্রবার (৯ মে) জানান, ১৮ মে এজেন্ট ও পরিবেশকদের ছবিটি দেখাবেন তিনি।

নির্মাতা জানান, ২০২৩ সালের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করেন। টানা কাজের ইচ্ছা থাকলেও মাঝখানে জাতীয় নির্বাচনের কারণে বিরতি পড়ে। এরপর গত বছরের এপ্রিলে শুটিং শেষে পোস্ট প্রোডাকশন শুরু করেন।

‘বাঙালি বিলাস’ এক নির্মাতার জার্নির গল্প। প্রবাসী বাংলাদেশি নির্মাতা ফাইয়াজ দেশে আসে নতুন সিনেমার কাজে। একজন বরেণ্য ব্যক্তিত্বের জীবন নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তার; কিন্তু আসার পর তার টাকা শেষ হয়ে যায়। বিনিয়োগের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে। বিনোয়োগকারী ঠিক হলেও ছবির নায়িকা সঙ্গে তাদের মতবিরোধ হয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম ও ভারতের ঋ সেন।

নির্মাতা জানান, কানে প্রদর্শনী শেষে সিনেমাটি তিনি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাতে চান। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলে চলতি বছরের শেষের দিকে দেশে মুক্তি পেতে পারে ১৯০ মিনিটের সিনেমাটি।

আমারবাংলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা