সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে ডিএনসির অভিযানে গ্রেফতার ২

নুসরাত জাহান ঐশী: মানিকগঞ্জের সাটুরিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সাটুরিয়ার পৃথক এলাকা থেকে ডিএনসি ও মোবাইল কোর্টের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাটুরিয়া থানাধীন ফুকুরহাটির ৯ ওয়ার্ডের সাং জান্না খালাসীপাড়া এলাকার মৃত মজিদের ছেলে মো. মোতালেব (৪৫) ও সাং জান্না মধ্যপাড়া এলাকার মো. হযরত আলীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, আসামি মো. মোতালেবের বসতঘর তল্লাশি করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১১। আসামি মো. মোতালেবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে মো.আবু বক্কর সিদ্দিককে ইয়াবা সেবনের দায়ে নিজ বসতঘর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এ দণ্ডদেশ দেন। পরে আসামিকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা