সংগৃহিত
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

মানসিকভাবে ভেঙে পড়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান টানা দুই ম্যাচ হেরে সুপার এইটের সমীকরণ কঠিন করে ফেলেছে। পরবর্তী দুই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ কানাডার বিপক্ষে মাঠে নামছে বাবর আজমের দল।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ বলেছেন, ‘দুটি হারের পর প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের চেয়ে ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার। এই মুহূর্তে দলের মনোবল অনেক কমে গেছে।’

তবে এখনো সুপার এইটের আশা হারাচ্ছেন না আজহার। তিনি বলেন, ‘আমাদের যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই মনোবল চাঙা করাটা খুব প্রয়োজন। সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আশা হারাচ্ছি না।’

ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ভালোই এগোচ্ছিল পাকিস্তান। শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। এ প্রসঙ্গে আজহার বলেন, ‘আমাদের শট নির্বাচন ঠিক ছিল না। যেটা রান রেট ১০-এ নিয়ে গেছে। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলছিলাম। আমরা দল হিসেবে হেরেছি এবং কোনো ব্যক্তিকে দায় দিতে পারি না।’

‘ব্যর্থতার দায়ভার পুরো ম্যানেজমেন্টের। আমরা সবাই ভুল করেছি। কোনো খেলোয়াড় যদি নিজের সামর্থ্যে সন্দেহ করতে শুরু করে, তখন সবকিছু খুব কঠিন হয়ে যায়। নিজেদের প্রতি বিশ্বাস রেখে যদি আমরা খেলতে পারি, সবাইকে ভুল প্রমাণ করা যাবে।’-যোগ করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা