ছবি: সংগৃহীত
সারাদেশ

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

চট্টগ্রাম ব্যুরো:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সরঞ্জাম বিতরণ কার্যক্রম চলাকালে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এক প্রিসাইডিং কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তির নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

জানা যায়, বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটের সরঞ্জাম গ্রহণ করতে সম্মেলন কক্ষে উপস্থিত হন। সরঞ্জাম বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বরুণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। উপস্থিত কর্মকর্তারা দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ঈশান জানান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, দায়িত্বপালন সংক্রান্ত ব্রিফিং চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নতুন করে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঘটনার পর সম্মেলন কক্ষে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে সাময়িক উৎকণ্ঠা দেখা দিলেও পরে সরঞ্জাম বিতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা