ছবি: সংগৃহীত
সারাদেশ

মহেশখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়। এর আগে শনিবার (২৩ আগস্ট) রাতে একই এলাকায় তাঁর একটি চিংড়ির ঘেরে হামলা চালিয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল।

নিহত ওই ব্যবসায়ীর নাম তোফায়েল আহমেদ। তিনি উপজেলার কালারমারছড়ার মো. শাহ ঘোনা গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। তাঁকে খুনের পাশাপাশি হামলা চালিয়ে তাঁর চিংড়ি ঘেরের মাছও লুটপাট করার অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন, শনিবার (২৩ আগস্ট) রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয়। একপর্যায়ে তাঁর ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা