ছবি: সংগৃহীত
শিক্ষা

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মাধ্যমে আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

এ র‌্যাংকিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান উন্নতি হয়েছে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচকে ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে বেড়ে হয়েছে ৩৩.২, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় গঠিত এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাংকিংয়েও দেশসেরা অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাংকিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণ...

নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের র‍্যাঙ্কিং সমীকরণ

আসন্ন বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়ে যেতে ওয়ানডে র‌্যাঙ্কিং...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা