ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা 

আমার বাঙলা ডেস্ক

ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ ইসরাইল বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই প্রেক্ষিতে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশবাসীকে সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বাজতে শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সংবাদে তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্ববিদ্যালয় সড়ক এবং জমহুরি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াশিংটন পোস্ট' জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো তেহরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার কাছাকাছি আঘাত হেনেছে। তবে এই হামলায় সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত কিছুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের মধ্যে টানাপোড়েন চলছিল।

এর আগে ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাত মাস অবৈধভাবে ভারতে অবস্থান, সীমান্তে ধরা মার্কিন নাগরিক

পাসপোর্ট-ভিসা বা বৈধ কোনো নথি ছাড়াই ভারতে টানা ৯ মাস অবস্থানের অভিযোগে এক মার...

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে...

দোহা সফরে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ: ১৯৭১-এর চেতনা ও গণতন্ত্র

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সাল শুধু একটি যুদ্ধের বছর নয়, বরং...

ইনক্রিমেন্টে নতুন ৪ ক্যাটাগরি, কোন গ্রেডে কত বাড়বে?

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিব...

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সর্বাত্মক পদক্ষেপের আশ্বাস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যা...

সচিবালয়ে ৬ শিক্ষার্থী, এবার ছয় দফা দাবিতেই জোর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ ক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, প্রশ্নপত্রের মান পুনর্বিবেচনা এবং দুর্যোগপ...

‘এখনই অবসর নয়’ নেইমারকে রোনালদোর বার্তা

২০২৬ বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যাওয়ার পর ব্রাজিল ফুটবলে নেমে এসেছে হতাশার ছায়া।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা