সংগৃহিত
বিনোদন

মনোনয়ন ফরম কিনবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা।

অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠে সরব হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে তাকে। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনবেন বলে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মনোনয়নপত্র ক্রয় করবেন অপু বিশ্বাস। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করব বাকিটা ওপর ওয়ালার ইচ্ছা।’

‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।’ বলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা