ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

রবিবার (২৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অন্তত চারজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে নতুন অভিযানের সময় বা পরিসর কেমন হবে, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না- তা সঠিকভাবে জানতে পারেনি রয়টার্স।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল, সামনে কিছু বড় ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এই ধারণা আরও প্রবল হয়।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অভিযানের প্রথম ধাপ হিসেবে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি। তবে এই কর্মকর্তারা নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলে পেন্টাগন। সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শনিবার বলেন, ‘ভেনেজুয়েলার বিষয়ে এসব সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের দেশে মাদক প্রবেশ ঠেকাতে ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব ধরনের শক্তি ব্যবহারে প্রস্তুত।’

ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক সরবরাহে জড়িত। মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় থাকা ইস্যুগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনাও রয়েছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বহুবার বলেছেন, ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী এই প্রচেষ্টা প্রতিরোধ করবে।

এদিকে ক্যারিবীয় সাগরে কয়েক মাস ধরেই সামরিক মহড়া চলছে এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএর গোপন অপারেশন অনুমোদন দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমায় ‘সম্ভাব্য ঝুঁকি’ নিয়ে সতর্ক করেছে এবং সতর্কতা মেনে চলাচলের নির্দেশ দেয়। এফএএর সতর্কতার পর শনিবার তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে নির্ধারিত ফ্লাইট বাতিল করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে। তাদের অভিযোগ, এই সংগঠন যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ করানোর সঙ্গে জড়িত। ট্রাম্প প্রশাসন দাবি করছে, মাদুরো এই কার্টেলটির নেতৃত্ব দেন। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি বলেন, সন্ত্রাসী তকমা ‘যুক্তরাষ্ট্রের সামনে অনেক নতুন বিকল্প উন্মুক্ত করবে’।

ট্রাম্প বলেছেন, এই ঘোষণা যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় মাদুরোর সম্পদ ও অবকাঠামোতে আঘাত হানার সুযোগ দেবে। তবে তিনি কূটনৈতিক সমাধানের আশায় আলোচনার পথও খোলা রেখেছেন বলে ইঙ্গিত দেন।

দুই মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে কিছু বিষয়ে যোগাযোগ চলমান। এসব যোগাযোগ নতুন অভিযানের সময় বা মাত্রায় প্রভাব ফেলবে কি না, তা পরিষ্কার নয় বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা