শিল্প ও সাহিত্য
কবিতা

ভালোবাসার সুখ

আবুল কালাম তালুকদার

সুখের ঘুমে পড়ে আছে মন,
সুগন্ধ বাতাসে সুবাসিত চারপাশ।
সমুদ্রের পাড় ভাঙা ঢেউয়ের মতো,
তোমার অনিদ্য সুন্দরে
সংসার আঙিনায় আঁছড়ে পড়ছে সুখ।

তোমার হাত ধরে বিশ্বাসের বাগানে ফুটেছে ফুল,
ধূলিঝড়ের বিদায়ে বসন্ত বাতাসে হৃদয়ে লেগেছে দোলা।
নিরাশার মেঘ বিদায়ে, রোদের কুয়াশায় এসেছে সুখের দিন।
গ্রীষ্মের মেঘের মতো সব ভাবনা হারিয়ে,
যৌবনে মেতেছে দেহ ও মন।

বিধাতার দেওয়া সুখের সাথে যোগ হয়েছে—
তোমার ভালোবাসার সুখ।

মোলায়েম ছোঁয়ায়,
মেঘের কার্নিশে নেমে আসা বৃষ্টিতে ভিজিয়েছি মন।
বর্ষার যৌবনে কদমের এসেছে নতুন ফুল,
সিক্ত বিকেল হেঁটে যায় সন্ধ্যার আগমনে, সুখে।
মেঘেদের তাল ও লয়ে, আনন্দে নেচে ওঠে রাজহংসী মন।

জলের আয়নায় ভেসে ওঠা তোমার শুভশ্রীতে,
বৃষ্টির জানালায় ভেসে আসে সুখ।
রোদহীন বিকেলে এসেছে সুখের দিনলিপি,
মোলায়েম ছোঁয়ায় ঘুমিয়েছে ক্লান্ত শহর ও গ্রাম।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা