সংগৃহীত
শিল্প ও সাহিত্য

বিদগ্ধ মহলে গ্রহনযোগ্য হয়ে উঠছে বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

গত ২০২৪ সালে প্রয়াত শিল্পী বিপাশা গুহঠাকুরতার স্মরণে প্রথমবারের মতো বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। ওই বছর পুরস্কারটি পান শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া।

চলতি ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হয় শিল্পী, শিক্ষক এবং স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডলকে। ২০২৬ সালের নির্বাচন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে।

এ পুরস্কার বিদগ্ধ মহলে গ্রহণযোগ্য হয়ে উঠছে। বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কারটি প্রদান করছে তারই প্রতিষ্ঠিত সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস)। ২০১৩ সালে এটি প্রথম অনলাইন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। পরে বিভিন্ন মিলনায়তনে নজরুল-সঙ্গীতের আয়োজন করার পর সাংস্কৃতিক মহলে সাড়া পড়ে। অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় প্রনসের কার্যক্রম।

বর্তমানে একটি বিচক্ষণ সাংগঠনিক কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে প্রসঙ্গ নজরুল-সঙ্গীত। বিশিষ্ট শিল্পী করিম হাসান খান এবং সঙ্গীত ভুবনের সুপরিচিত মুখ পারভীন সুলতানার দক্ষ নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। স্মৃতি পুরস্কার চালুর পর নবীন শিল্পীদের মধ্যে নজরুল-সঙ্গীত নিয়ে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। যারা ভালো গাইছেন তাদের মধ্যে আরো ভালো করার প্রবণতা জেগেছে।

প্রনসের সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক সুলায়মান জানান, বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কারের জন্য গুণীদের নির্বাচনের ক্ষেত্রে প্রনসের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের মতামতই চূড়ান্ত।

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের সভাপতি কণ্ঠশিল্পী করিম হাসান খান বলেন, ‘বিপাশা গুহঠাকুরতা কেবল একজন উচ্চমানের নজরুল-সঙ্গীত শিল্পীই ছিলেন না; তিনি আমাদের কাছে একটি আবেগের নাম। তার স্মৃতি ধরে রাখার প্রত্যয় থেকে আমরা এই পুরস্কার চালু করেছি। বিপাশার সম্মান এবং পুরস্কারের মান অটুট রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা