নীলফামারী প্রতিনিধি
শিল্প ও সাহিত্য

নীলফামারীতে “নৃত্য উৎসব” অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং জেলা শিল্পকলা একাডেমি নীলফামারীর সহযোগিতায় দুই দিনব্যাপী “আন্তঃজেলা নৃত্য প্রতিযোগিতা (রৌপ্য পদক) ২০২৫” এবং “নৃত্য উৎসব” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) তারিখে আন্তঃজেলা নৃত্য প্রতিযোগিতার মধ্যদিয়ে এ আয়োজনের সূচনা হয়। রবিবার (১১ মে) তারিখে আয়োজন করা হয় বর্ণাঢ্য নৃত্য উৎসব। যেখানে দেশের বিভিন্ন জেলার উদীয়মান ও খ্যাতিমান নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন।

নৃত্য উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সহ-সভাপতি নৃত্য গুরুমাতা সেলিনা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নীলফামারী জেলা শাখার সভাপতি সুজা উদ্দিন খান (রনি) । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক দৌলত জাহান ছবি এবং সহযোগিতায় ছিলেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।

মেরিন ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ মমিনুল ইসলাম চৌধুরী, ডোর টু ডোর প্রজেক্ট ইনচার্জ আরঙ্গজেব সুজন, মানবসম্পদ কর্মকর্তা অমিত চাকি, চাঁদেরহাট ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আফরোজা বুলবুল নিলা এবং জেলা মহিলা দলের সভানেত্রী তাসনিম ফৌজিয়া ওপেল।

সভাপতির বক্তব্যে সুজা উদ্দিন খান (রনি) বলেন, “নৃত্যশিল্প হলো সংস্কৃতির এক গভীরতম ও প্রাণবন্ত প্রকাশ। এই আয়োজনের মাধ্যমে এই বছর দ্বিতীয় বারের মতো রংপুর বিভাগের ৮টি জেলার নৃত্যশিল্পীদের একটি মঞ্চ দিতে পেরেছি যেখানে তারা নিজেদের সৃজনশীলতা, পরিশ্রম ও ঐতিহ্য তুলে ধরতে পেরেছেন। ভবিষ্যতেও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নীলফামারী জেলা শাখা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমি এই উৎসবকে সফল করার জন্য সকল অতিথি, পৃষ্ঠপোষক, অংশগ্রহণকারী শিল্পী ও আয়োজক সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসব জেলার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজের পর বাংলাদেশের নতুন অধিনায়ক কে?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর নয়, নতুন ছবিতেই মন রণবীরের

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা