সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আরোও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) সকালের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় নাগপুর জেলায় ওই কারখানায় বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সালভি নামের ওই পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার একটি কারখানায় সকালের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোলার ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটি শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করে। একই সাথে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়।

পুলিশ কর্মকর্তা সালভি জানিয়েছেন, কারখানায় বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পাারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার সকালের দিকে বিস্ফোরণের পরপরই পুলিশের একটি তদন্ত দল কারখানাটি পরিদর্শন করেছে। এই তদন্ত দলে ছিলেন পুলিশ কর্মকর্তা সালভি।

সালভি আরও জানান, বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কারখানাটির গাড়ি পার্কিং এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

এই বিষয়ে জানতে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে কল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া মন্তব্য জানতে ই-মেইল করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: রয়টার্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা