সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরো নয় সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।

লেট এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় নিচের আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গভর্নর জানান, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি সাও পাওলো স্টেটেরে জুনদিয়ার দিকে যাচ্ছিল। এ সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। এরপর এটি একটি বাড়ির দ্বিতীয়তলায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয়। কাছাকাছি থাকা একটি অবকাশকেন্দ্রেও এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা