সংগৃহীত
সারাদেশ

বেনাপোলে ৩১ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকালে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বিএনপি-জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা