সংগৃহিত
সারাদেশ

বিয়ের খরচ বাঁচিয়ে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিয়ের খরচ বাঁচিয়ে সেই অর্থ দিয়ে বই বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এক নবদম্পতি। বৌভাত অনুষ্ঠানের আয়োজন সীমিত করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে বাগেরহাটের চিতলমারী উপজেলার মাধব-সাথী দম্পতি।

২০২৩ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের এক মাস পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তারা কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের পাঁচ শতাধিক বই বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, অধ্যক্ষ স্বপন কুমার রায়সহ অনেক শিক্ষক-শিক্ষার্থী।

দম্পতির পরিবার সূত্রে, ১৫ ডিসেম্বর চিতলমারী সদর ইউনিয়নের কালশিরা গ্রামের মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রাহ্মণের ছেলে মাধব চন্দ্র ব্রাহ্মণের সঙ্গে রায়গ্রামের অমল ঢালীর মেয়ে সাথী ঢালীর বিয়ে হয়। পরদিন রেওয়াজ অনুযায়ী বরের বাড়িতে হয় বৌভাতের আয়োজন। মাধবের ইচ্ছে ছিল, বিয়ের পর তার ও স্ত্রীর স্কুল-কলেজের বর্তমান শিক্ষার্থীদের বই উপহার দেওয়ার। মাধব সোনালী ব্যাংকের কোটালীপাড়া (গোপালগঞ্জ) শাখায় কর্মরত।

মাধব চন্দ্র ব্রাহ্মণ বলেন, বিয়ের পর সবাই তো বৌভাত অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ায়। আমার ইচ্ছে ছিল, খাবার আয়োজনে অনেক বেশি খরচ করব না। বিয়ের খরচ বাঁচিয়ে যেসব স্কুল-কলেজে পড়ছি, আমার স্ত্রী যেসব জায়গায় পড়ছে, সেসব স্কুল-কলেজের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষককে একটি করে বই উপহার দেবো। বিষয়টি নিয়ে আমার স্ত্রীর সাথে আলোচনা করি। বৃহস্পতিবার আমরা বই দেওয়া শুরু করেছি। এই কলেজে আমি এবং আমার স্ত্রী দুজনই পড়েছি। পর্যায়ক্রমে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই উপহার দিতে চাই।

কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেছেন, শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহ ও আলোকিত মানুষ হতে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে। মাধব ও তার বন্ধুসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা প্রতি বছর নবীণবরণে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা