সংগৃহিত
জাতীয়

বিদায় পৌষ,পয়লা মাঘ আজ

নিজস্ব প্রতিনিধি: আজ পয়লা মাঘ, বাংলা ক্যালেন্ডারের দশম মাস। পৌষ ও মাঘ- দুই মাস শীতকাল। এ মাসের সাথে সাথেই শীতের সমাপ্তি হবে।

মাঘকে আগমণ জানিয়েই বিদায় নেয় পৌষ। পৌষের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি। এর আরেক নাম মকর সংক্রান্তি। দিনটি উৎসবের।

কেবল গ্রামেই নয়, এ দিনে নানা আয়োজনে মেতে ওঠে রাজধানীর পুরান ঢাকা এলাকাও। বিভিন্ন বাসা-বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এছাড়া এ উৎসবে থাকে ঘুড়ি ওড়ানো, আতশবাজি, পটকা ফোটানো।

বাঙালি ঐতিহ্যে পৌষ সংক্রান্তি খুবই গুরুত্বপূর্ণ উৎসব। পৌষে পিঠাপুলির আয়োজন আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি। এর আনুষ্ঠানিকতা শুরু হয় পৌষ সংক্রান্তিতে।

পৌষ মাসের শেষ দিন এটি পালন করা হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এ দিন তারা বাড়ির উঠানে দৃষ্টিনন্দন আলপনা দেন।

এদিকে শীতের ছোবলে হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। শীতল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে।

টানা ৮ দিন ধরে নীলফামারীতে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল ও জীবনযাত্রা। পাশাপাশি হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

মাঘের শুরুতে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে জেলার তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা