সংগৃহিত
খেলা

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যদিও এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল তারা। তবে বাংলাদেশের উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের শেষের দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

উপমহাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। ব্যাতিক্রম নয় বাংলাদেশের উইকেটও। তাই এই সফরে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনারদের আধিক্য। ফ্লেগলার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।'

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা